• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

শ্রীমঙ্গলে সরকারি হাসপাতালে রাতেও উড়ছে জাতীয় পতাকা

আহমেদ নাজিম / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

561

বিধি ভেঙে রাতেও উড়ল জাতীয় পতাকা: শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তোলপাড়

​ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের চরম অবহেলায় রাতের অন্ধকারেও জাতীয় পতাকা উত্তোলিত থাকার ঘটনা ঘটেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উত্তোলিত এই পতাকা সূর্যাস্তের আগে নামানোর নিয়ম থাকলেও তা অমান্য করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পাইপের মাথায় তখনও পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সন্ধ্যার পর তা ওড়ানো রাষ্ট্রীয় মর্যাদার অবমাননা বলে গণ্য করা হয়।

​হাসপাতালে সেবা নিতে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলেও পতাকাটি নামানো হয়নি দেখে তারা অবাক হন এবং বিষয়টি স্থানীয়দের নজরে আনেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন ও সমাজকর্মী আশিকুর রহমান বলেন, “৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পতাকার এমন অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি দায়িত্বশীলদের চরম গাফিলতি ও উদাসীনতারই প্রমাণ।”

​জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী, বিশেষ দিবসগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সানজিদা সাংবাদিকদের বলেন, “পতাকাটি নামানো হয়নি বিষয়টি মাত্রই জানতে পারলাম। আমরা দ্রুত এটি নামানোর ব্যবস্থা নিচ্ছি।”

​বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। জাতীয় পতাকার অবমাননার বিষয়ে খোঁজ নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

​রাষ্ট্রীয় প্রতীকের প্রতি এমন উদাসীনতার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd