• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

আহমেদ নাজিম / ৬১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

88

আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

​এর আগে গত ৯ আগস্ট ইসির পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেদিন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, চলমান হালনাগাদ প্রক্রিয়ায় নতুন করে আরও ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। নতুন এই ভোটারদের অন্তর্ভুক্তির পর দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।

​তবে কমিশন সূত্রের খবর, স্থানীয় সরকার নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, তবে ভোটার নিবন্ধনের সময়সীমা ও সুযোগ আরও বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে পরবর্তীতে যুক্ত হওয়া নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে।

​নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে কার্যকর ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

​কমিশন সূত্রে আরও জানা গেছে, আগামী নভেম্বরের শেষ সপ্তাহ অথবা ডিসেম্বরের শুরু থেকে ধাপে ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করার বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd