• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র ক্রয়

আহমেদ নাজিম / ৮১৭ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

1138

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র ক্রয়

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ (মৌলভীবাজার):

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

সোমবার কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র ক্রয়কে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা হবে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd