• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল

আহমেদ নাজিম / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

161

জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল

​

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর শাখার আহ্বায়ক জুয়েল আহমদ জুলিকে ‘ছাত্রলীগের কর্মী’ হিসেবে আখ্যায়িত করে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও বানোয়াট বলে নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া এবং সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (প্রত্যয়ন পত্রে) এ তথ্য জানা যায়।

​বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ স্পষ্ট করেন যে, জুয়েল আহমদ জুলি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমলগঞ্জ পৌর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানেও তিনি স্বপদে বহাল রয়েছেন। সম্প্রতি একটি মামলায় তাকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ বা আখ্যায়িত করা হলে বিষয়টি জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়।

​এ বিষয়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, জুলি কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দলের সমস্ত সাংগঠনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছেন। তিনি ছাত্রদলের একজন ত্যাগী ও নিগৃহীত ছাত্রনেতা। তার বিরুদ্ধে তাকে ‘ছাত্রলীগের কর্মী’ দাবি করে যে অভিযোগ আনা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

​একই সাথে নেতৃবৃন্দ জুয়েল আহমদ জুলির সার্বিক মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd