আলীনগরে আবুল হোসেনের অর্থায়নে দীর্ঘদিনের জরাজীর্ণ সড়ক মেরামত, দূর হলো জনদুর্ভোগ
মৌলভীবাজারের আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বসাধারণের চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর, শংকরপুর, গোবিন্দপুর, আলীনগর বাজার ও কামদপুর এলাকার প্রধান সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ-মাদ্রাসার পুণ্যার্থী, স্থানীয় গোরস্তানে যাতায়াতকারী এবং সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করতেন। দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটতো ছোট-বড় দুর্ঘটনা।
এলাকাবাসীর এই চরম অবর্ণনীয় কষ্টের কথা চিন্তা করে আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবুল হোসেন ভাই তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে ইট ও প্রয়োজনীয় উপকরণ এনে রাস্তাটি চলাচলের উপযোগী করে সংস্কার করে দেন।
রাস্তা সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এলাকার সর্বস্তরের জনগণ আবুল হোসেন ভাইয়ের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে জনাব আবুল হোসেন বলেন, “এই রাস্তাটি দিয়ে আমাদের এলাকার শত শত মানুষকে প্রতিদিন কষ্ট সহ্য করে যাতায়াত করতে হতো। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও ধর্মপ্রাণ মানুষসহ গোরস্তানে যাতায়াতে দুর্ঘটনার যে আশঙ্কা ছিল, তা আমাকে ব্যথিত করেছিল। জনগণের প্রতি আমার যে ভালোবাসা ও দায়বদ্ধতা, তা থেকেই নিজস্ব তহবিল থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিই। আলীনগর ১নং ওয়ার্ডের মানুষের সার্বিক উন্নয়নে এবং যেকোনো বিপদে আপদে আমি সবসময় পাশে থাকতে চাই।”