• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার

আহমেদ নাজিম / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

68

কমলগঞ্জে বসতঘর থেকে ৫টি বিষধর মনোক্লেড কোবরা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর ‘মনোক্লেড কোবরা’ (পদ্ম গোখরা) সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত ‘মুজাহিদ মঞ্জিল’ থেকে সাপগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির সিঁড়ির নিচে পরিবারের সদস্যরা প্রথমে কয়েকটিকে ভেসে উঠতে দেখেন। এতে পুরো পরিবারের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলেও সুনির্দিষ্ট সুবিধা না পাওয়ায়, তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের শরণাপন্ন হন।

​খবর পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং স্থানীয় পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সম্মিলিত প্রচেষ্টায় সিঁড়ির নিচে লুকিয়ে থাকা পাঁচটি মনোক্লেড কোবরার বাচ্চা অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধারকারী দলের সদস্য স্বপন দেব সজল জানান, মনোক্লেড কোবরা অত্যন্ত বিষধর একটি প্রজাতি। সময়মতো উদ্ধার না করা গেলে পরিবারের যেকোনো সদস্য দুর্ঘটনার শিকার হতে পারতেন। উদ্ধার করা বাচ্চাগুলোকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

​বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা সাপের বাচ্চাগুলো বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও প্রক্রিয়া সম্পন্ন করে এগুলোকে দ্রুত উপযুক্ত বন ও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd