অবশেষে পূরণ হচ্ছে দীর্ঘদিনের স্বপ্ন: খুব শিগগিরই শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম
কমলগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। উপজেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অতি শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম’।
উপজেলার কমলগঞ্জ গার্লস স্কুলের ঠিক উত্তর পাশে দৃষ্টিনন্দন ও আধুনিক পরিবেশ তৈরি করে এই ইনডোর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ ও উদীয়মান প্রজন্ম যখন শারীরিক ব্যায়াম ও ক্রীড়া চর্চা ছেড়ে স্মার্টফোনের স্ক্রিনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, ঠিক তখনই এই ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কমলগঞ্জে এক নতুন আশার আলো ছড়িয়ে দিয়েছে। মাঠের অভাব ও উপযুক্ত পরিবেশের অভাবে এতদিন স্থানীয় ছেলে-মেয়েদের খেলাধুলা ও শারীরিক চর্চা অনেকটাই বিলুপ্তির পথে বসেছিল।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই আধুনিক ইনডোর স্টেডিয়ামটি উদ্বোধনের ফলে এলাকার শিশু-কিশোর ও যুবসমাজ পুনরায় খেলাধুলার আনন্দময় পরিবেশে ফিরে আসবে। নিয়মিত শরীরচর্চা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে তারা মানসিক ও মানসিকভাবে সুস্থ ও সুগঠিত নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।
এমন একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় কমলগঞ্জের সর্বস্তরের জনগণ আনন্দিত ও গর্বিত। একই সাথে এই স্টেডিয়াম বাস্তবায়নের পেছনে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ও অবদান রয়েছে, তাদের প্রতি স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজ আন্তরিক মোবারকবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
খুব শিগগিরই একটি শুভ দিন ও সময়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।