নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উত্তর আলেপুরে যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রাইজমানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮ ঘটিকায় স্থানীয় অস্থায়ী খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।
কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং খান মো. হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ। অনুষ্ঠানে ‘গেষ্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন এবং ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন স্টার পূর্ব চিতলিয়া বনাম মুনিম ফাইটার্স। টানটান উত্তেজনাকর এই ম্যাচে মুনিম ফাইটার্সকে ৩-১ গোলে পরাজিত করে জয়লাভ করে ইলেভেন স্টার পূর্ব চিতলিয়া। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো. মান্না মিয়া।
আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রাইজমানি টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী রাতেই মাঠের চারপাশে শত শত দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন, যা এলাকায় ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।