• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ

আহমেদ নাজিম / ২০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

233

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নেপথ্যে স্ত্রীর দুর্নীতি ঢাকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল আহাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

​অনুসন্ধানে জানা গেছে, পিআইও অফিসের অধীনে আলীনগর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে সংরক্ষিত নারী সদস্য রেহানা আক্তারের বিরুদ্ধে। অভিযোগটি জেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) সম্প্রতি রেহানা আক্তারকে সাময়িক শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেন। একই সাথে তাঁর সরকারি বেতন-ভাতা এবং যাবতীয় প্রকল্প সুবিধাও স্থগিত করা হয়। রেহানা আক্তার অপপ্রচারে অভিযুক্ত আব্দুল আহাদের স্ত্রী।

​স্থানীয়দের দাবি, স্ত্রীর বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও শাস্তি আড়াল করতেই ক্ষুব্ধ হয়ে আব্দুল আহাদ ইউপি চেয়ারম্যানের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। তিনি পরিষদ ও চেয়ারম্যানের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন।

​এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “ইউপি সদস্যের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ও ডিডিএলজি কার্যালয়। এতে ইউনিয়ন পরিষদ বা আমার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। মূলত স্ত্রীর দুর্নীতি ঢাকতে এবং আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই আব্দুল আহাদ এই অপপ্রচার চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd