• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে একের পর এক গরু চুরি: খামারিদের রাতের ঘুম হারাম, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর বার্তা এমপির

আহমেদ নাজিম / ৫৩১ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

697

কমলগঞ্জে গরু চুরির হিড়িক: অতিষ্ঠ খামারিরা, কঠোর হুঁশিয়ারি এমপি হাজী মুজিবের

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে গরু চুরি। সবশেষ গতকাল গত পরশু  রাতে উপজেলার শ্রীনাথপুর ও মাধবপুর এলাকায় পৃথক চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় খামারিরা।

​শ্রীনাথপুরে এক রাতেই ৭ গরু উধাও

​স্থানীয় সূত্রে জানা যায়, গত গভীর রাতে উপজেলার শ্রীনাথপুর এলাকার খামারি আকরম মিয়ার গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র হানা দিয়ে একে একে ৭টি গরু নিয়ে যায়। সকালে গোয়ালঘর খালি দেখে হতবাক হয়ে পড়েন আকরম মিয়া। এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিতে তার পরিবার এখন নিস্বপ্রায়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

​মাধবপুরেও হানা, এমপির কাছে নারী খামারির আর্তনাদ

​এদিকে গত পরশু রাতে মাধবপুর এলাকা থেকেও এক নারী খামারির গরু চুরির খবর পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী চুরির বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর দ্বারেস্থ হন। নিজের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

​”আমার এলাকায় কোনো চোর-চাঁদাবাজ থাকবে না” — এমপি হাজী মুজিব

​এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। ভুক্তভোগীদের আশ্বস্ত করে তিনি বলেন:

​”আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছি। আমার নির্বাচনী এলাকায় কোনো গরু চোর, চাঁদাবাজ বা বালু চোরের জায়গা হবে না। খুব শীঘ্রই এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

 

​এলাকাবাসীর দাবি

​ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, ইদানীং কমলগঞ্জে চোরের উপদ্রব বাড়ায় তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা দ্রুত পুলিশি টহল জোরদার এবং চোরচক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd