• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী

আহমেদ নাজিম / ৬২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

92

ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক, লন্ডন প্রবাসী রাসেল চৌধুরীর ছোট ভাই এবং আগামী আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামছুজ্জামান চৌধুরী রায়েল এক মুমূর্ষু রোগীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন।

​শনিবার (১৩ জুন) সন্ধ্যায় তিনি ব্রেন টিউমারে আক্রান্ত দিলারা বেগমের চিকিৎসার জন্য নগদ বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের যোগীবিল গ্রামের জলাল মিয়ার মেয়ে দিলারা বেগমের বিয়ে হয় কমলগঞ্জের ভানুবিল গ্রামের সুজেল মিয়ার সাথে। সম্প্রতি দিলারা বেগমের মাথায় ‘ব্রেন টিউমার’ ধরা পড়লে পরিবারের ওপর আকাশ ভেঙে পড়ে। বর্তমানে তিনি সিলেট আল-হামরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেলাতে গিয়ে পরিবারটি তীব্র হিমশিম খাচ্ছিল।

​এই অসহায়ত্বের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আলীনগর ইউনিয়নের তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী সামছুজ্জামান চৌধুরী রায়েল। শনিবার সন্ধ্যায় তিনি রোগীর পরিবারের কাছে গিয়ে এই চিকিৎসার জন্য বড় অঙ্কের নগদ অর্থ তুলে দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

​আর্থিক সহায়তা প্রদানকালে সামছুজ্জামান চৌধুরী রায়েল বলেন, “মানুষ মানুষের জন্য। একজন অসহায় বোনের এই কঠিন রোগমুক্তির জন্য আমাদের সবার সাধ্যমতো এগিয়ে আসা উচিত। সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহর দরবারে ওনার দ্রুত সুস্থতা কামনা করছি।”

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়েল চৌধুরীর পরিবার দীর্ঘকাল ধরে অত্র অঞ্চলে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত। তাঁর বড় ভাই লন্ডন প্রবাসী রাসেল চৌধুরীসহ পুরো পরিবার সবসময়ই অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজসেবামূলক কাজের পাশাপাশি এই পরিবারটি এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়াতে এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে।

​দিলারা বেগমের পরিবার এই সংকটকালীন সময়ে আর্থিক অনুদান পেয়ে সামছুজ্জামান চৌধুরী রায়েল ও তাঁর প্রবাসী পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের কাছে রোগীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd