• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

আহমেদ নাজিম / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

94

কমলগঞ্জে যৌথ অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত, ৩টি শেড ধ্বংস

মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি বসতি এলাকায় এক যৌথ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জবরদখল করে রাখা সংরক্ষিত বনের ২০ ধারাভুক্ত প্রায় ৫ একর বনভূমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

​আজ (বৃহস্পতিবার) বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং কমলগঞ্জ থানার সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও উচ্ছেদ কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)।

​বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত এই বিশাল বনভূমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাল্টা, আনারস, লেবু ও সুপারি চাষ করে আসছিল একটি চক্র। অভিযান চলাকালীন অবৈধভাবে নির্মিত ২ টি বাঁশ ও পলিথিনের শেড এবং ১ টি ওয়াচার শেড সম্পূর্ণরূপে অপসারণ ও ধ্বংস করা হয়। এছাড়া, সংরক্ষিত বনের প্রাকৃতিক জলাশয়ে কৃত্রিম বাঁধ দিয়ে তৈরি করা একটি অবৈধ পুকুরের পাড় কেটে দেওয়া হয়, যার ফলে জলাশয়টির স্বাভাবিক পানি প্রবাহ পুনরায় সচল হয়েছে।

​এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যেই এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই জবরদখলের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী পি.ও.আর. (POR) বন মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বনের জমি রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd