• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত

আহমেদ নাজিম / ৭৩ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

101

আলীনগর ইউনিয়ন যুবদলের ১নং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একটি তৃণমূল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১৭ জুলাই ২০২৬ তারিখে এক সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে ০৬ নং আলীনগর ইউনিয়ন যুবদলের আওতাধীন ০১ নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়।

​দলীয় সূত্রে জানা গেছে, ০৬ নং আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবছার মাহমুদ পাভেল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌকির চৌধুরী মুক্তার-এর যৌথ নির্দেশক্রমে ও সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

​এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন আলীনগর ইউনিয়ন যুবদলের ১ম যুগ্ম-আহ্বায়ক মো: ফজলুল হক ফজলু।

​নেতৃবৃন্দ জানান, সংগঠনকে আরও শক্তিশালী, বেগবান ও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই উক্ত ওয়ার্ডে নতুন ও গতিশীল কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলেও দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd