• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

কমলগঞ্জে ছাত্রশিবিরের উত্তর শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা সামগ্রী বিতরণ

আহমেদ নাজিম / ৬২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

100

কমলগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা সামগ্রী বিতরণ

আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উত্তর শাখার উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান ও পরীক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

​আজ ১৯ জুন, রোজ শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় গাজী সালাউদ্দিন ইসলামিক একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কমলগঞ্জ উত্তর থানা শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন বলেন, “পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কঠোর অধ্যাবসায়ের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য ও দোয়ার কোনো বিকল্প নেই। ছাত্রশিবির সবসময় ছাত্রদের মেধা বিকাশে এবং নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।” তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষার সাফল্য কামনা করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd