• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন

আহমেদ নাজিম / ২০ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

24

কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং সদকায়ে জারিয়ার মহৎ উদ্দেশ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

​কর্মসূচির আওতায় হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ জামে মসজিদ প্রাঙ্গণ ও এর আশপাশের জনসাধারণের মাঝে ফলদ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং এটি একটি মহৎ ইবাদত ও সদকায়ে জারিয়া। একটি গাছ মানুষের উপকারে আসা পর্যন্ত এর সওয়াব ধারাবাহিক ও অব্যাহত থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণের এই ধারাবহিকতা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে কমলগঞ্জের বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা ও রাস্তার পাশেও চারা রোপণ করা হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার জোর আহ্বান জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd