• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

মৌলভীবাজারে ফ্ল্যাট থেকে কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহমেদ নাজিম / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

151

মৌলভীবাজারে ফ্ল্যাট থেকে কমলগঞ্জের তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

​মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শুক্লা সিনহা (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাতে পুলিশ কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

​নিহত শুক্লা সিনহা কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংহের মেয়ে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে মুসলিম কোয়ার্টার এলাকার ‘মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবন’-এর একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে শুক্লার পরিবারের সদস্যরা তাকে মোবাইল ফোনে কল করে পাচ্ছিলেন না। বারবার চেষ্টার পরও যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং স্থানীয় পরিচিতদের মাধ্যমে খোঁজ নেওয়ার অনুরোধ জানান। প্রতিবেশীরা ওই ফ্ল্যাটে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তারা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় শুক্লাকে ঝুলতে দেখেন।

​খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি।”

​এদিকে শুক্লা সিনহার অকাল মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সহকর্মীরা জানান, শুক্লা অত্যন্ত শান্ত ও নম্র স্বভাবের ছিলেন। এমন মেধাবী ও হাসিখুশি মেয়ের এভাবে চলে যাওয়া তারা মেনে নিতে পারছেন না। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd