
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিৎলীয়া নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা-কে আলিম (উচ্চ মাধ্যমিক) শ্রেণিতে উন্নীত করার লক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০২ মে ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসাটিকে আলিম শ্রেণিতে উন্নীত করার দাবি ও আগ্রহ প্রকাশ করা হয়েছিল। সেই প্রাণের দাবির প্রেক্ষিতে আজ এই আনুষ্ঠানিক আলোচনার সূত্রপাত ঘটে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্বাছ আলী মাস্টার-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মোঃ নূরুল হক।
সভায় শিক্ষা অনুরাগী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাদ্রাসাটিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন:
সভায় আরও উপস্থিত ছিলেন জাঙ্গালীয়া জামে মসজিদের সভাপতি হাজী আলিক মিয়া, প্রাক্তন মেম্বার সফর আলী, বর্তমান মেম্বার ও প্রাক্তন শিক্ষার্থী বুলবুল আহমদ মধু, চিতলীয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাওলানা আব্দুল হক ও কোষাধ্যক্ষ মোঃ আকবর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়ারিছ মিয়া, ডাঃ আব্দুল মতিন, হাজী সিরাজুল ইসলাম, হুরমত আলী, কামাল হোসেন, জমসেদ মিয়া, মোঃ আবুল হোসেন, আবুল কালাম, ছমির খা, মরতুজ আলী, মোঃ লাল মিয়া, খালেদ হোসেন ও আবছার মাহমুদ পাবেল।
মাদ্রাসাটির উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে অগ্রণী ভূমিকা পালন করেন:
সভায় উপস্থিত বক্তারা বলেন, চিৎলীয়া নাজির হাসান মাদ্রাসাটি অত্র অঞ্চলের দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে দীর্ঘকাল ধরে আলো ছড়িয়ে আসছে। উচ্চ শিক্ষার পথ সুগম করতে শিক্ষার্থীদের সুবিধার্থে এটিকে আলিম শ্রেণিতে উন্নীত করা এখন সময়ের দাবি। সভায় উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আর্থিক ও প্রশাসনিকসহ সকল প্রকার সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।