• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে পুলিশের বড় থাবা: ১০৩ পিস ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ কুপোকাত

আহমেদ নাজিম / ৪৫৫ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

579

​কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ

২৫ ফেব্রুয়ারি, ২০২৬

​মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকাও উদ্ধার করে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান জুয়াদ (৪০) এবং একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।

​পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন হিসেবে এই দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের হেফাজতে থাকা ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

​কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকযুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd