শাহজালাল মর্নিং স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুরে অবস্থিত বেসরকারি কিন্ডারগার্টেন শাহজালাল মর্নিং স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল মর্নিং স্কুলের সভাপতি, অবসরপ্রাপ্ত সেনাসদস্য জনাব জহির আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষিকা মোছা. রাশেদা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কমলগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান রঞ্জু। তবে ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুস সালাম, শাহজালাল মর্নিং স্কুলের অন্যতম পরিচালক সেনাসদস্য রুবেল আহমেদ, শাহীন স্কুল সিলেট শাখার সম্মানিত পরিচালক জনাব শেখ ইকবাল হোসেন, স্কুলের সহ-সভাপতি ইদ্রিস আলী, ব্যবসায়ী রাহেল মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর নবীর হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর ইকরাম আহমেদ, বাংলাদেশ পুলিশের মোঃ আজমত আলী, ফার্মাসিস্ট মোঃ কুদ্দুস আলী, মোঃ শফিকুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল মর্নিং স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ সাহাওয়াত হোসেন সোহাগ ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাফেজে জুয়েল আহমেদ।
এ সময় শহীদ ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে স্কুল কর্তৃপক্ষ শাহজালাল মর্নিং স্কুলের সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানান।