• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

সাফল্যের স্বীকৃতি: আলীনগর তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানালো ছাত্রশিবির

আহমেদ নাজিম / ২৪০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

326

কমলগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলীনগর ইউনিয়ন শাখা। আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় মেরিট কেয়ার মডেল স্কুলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে নাজির হাসান ইসলামী দাখিল মাদরাসা থেকে বৃত্তিপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন— ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সাইদুল ইসলাম সাঈদমোঃ সাব্বির আহমদ

এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত তাসকিয়া হক তামাচ্ছুম। তারা সবাই বর্তমানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

​আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল ও শমসেরনগর থানা সভাপতি মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মোঃ মাহফুজুল হক তামিম: সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ উপজেলা।
  • মোঃ মহাআলম জিহাদি: সেক্রেটারি, বাংলাদেশ যুব জমানত ইসলামী, কমলগঞ্জ উপজেলা।

​বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আদর্শ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd