কমলগঞ্জে ছাত্রশিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী ‘কর্মী শিক্ষাশিবির’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

কমলগঞ্জ
উপজেলা শাখা শিবিরের আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শাখা সভাপতি জনাব সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তর শাখা সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক
জনাব তানজির হোসাইন জুয়েল। তিনি কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক শৃঙ্খলা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন:


শিক্ষাশিবিরে আমন্ত্রিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখা আমীর জনাব মাসুক মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কোনো বিকল্প নেই। ছাত্রশিবির সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। উপস্থিত কর্মীদের চারিত্রিক শুভ্রতা বজায় রেখে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

দিনব্যাপী এই শিক্ষাশিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাপনী অধিবেশন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।