• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

​বিয়ের কথা ভেঙে যাওয়ায় তরুণীর ভিডিও ছড়ানোর অভিযোগ, আইনি পদক্ষেপ নিতেও বাধা

আহমেদ নাজিম / ২৪১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

290

কমলগঞ্জে তরুণীর আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে এক তরুণীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, এক যুবক দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি তরুণীর অন্যত্র বিয়ের আলোচনা শুরু হলে অভিযুক্ত যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জের ধরে তিনি পূর্বের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়।

​পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়ে তরুণীটি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি নিয়ে পুরো পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত পক্ষ প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

​ভুক্তভোগীর স্বজনরা জানান, তারা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ফলে বর্তমানে তারা চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন এবং ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।

​এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একে একটি গুরুতর সাইবার অপরাধ উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত দাবি করেছেন।

​স্থানীয়রা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ইন্টারনেট থেকে ছড়িয়ে পড়া আপত্তিকর কনটেন্টগুলো দ্রুত অপসারণের জোর দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd