• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

​আলীনগরের রামেশ্বরপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আহমেদ নাজিম / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

90

কমলগঞ্জে ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

দেশব্যাপী মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

​আজ ১৯ জুন (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে আলীনগরের রামেশ্বপুর জামে মসজিদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমন আহমেদ মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক অর্থ সম্পাদক জনাব মহালম জিহাদী

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলার সেক্রেটারি সৈয়দ মাহফুজুল হক তামিম। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব মহালম জিহাদী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রশিবির একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান পরিচালনা করছে।”

​অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং মসজিদের আশেপাশের এলাকায় চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd