• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

চ্যাম্পিয়ন না হয়েও নায়ক সৌরভ—৪৩ বলে ৯৩ রানের ঝড়ে কাঁপল ইউনিয়ন কাপ

আহমেদ নাজিম / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

346

রানার্সআপ হলেও নজরকাড়া পারফরম্যান্স: পতনঊষার ইউনিয়নের সৌরভের ঝড়ো ইনিংস


কমলগঞ্জে অনুষ্ঠিত ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন পতনঊষার ইউনিয়নের ক্রিকেটার সৌরভ। ফাইনাল ম্যাচে তাঁর ব্যাটে আসে ৪৩ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১২টি ছয় ও ২টি চার।


পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি একাধিক ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন। এর মধ্যে রয়েছে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’, ‘মোস্ট রান অব দ্য টুর্নামেন্ট’, ‘মোস্ট সিক্সার অব দ্য ম্যাচ’ এবং ‘মোস্ট রান অব দ্য ম্যাচ’ সম্মাননা।
তবে ব্যক্তিগত সাফল্যের পরও দলকে চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপ রয়ে গেছে এই তরুণ ক্রিকেটারের কণ্ঠে। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পতনঊষার ইউনিয়নকে।


ম্যাচ শেষে সৌরভ জানান, দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে দলের সতীর্থ, ইউনিয়নের সমর্থক এবং মাঠে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “এত চেষ্টা করার পরও দলকে চ্যাম্পিয়ন করতে পারিনি, এটা কষ্টের। তবে এই ইনিংসটি আমার জীবনের জন্য বিশেষ হয়ে থাকবে।”


উল্লেখ্য, পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন সৌরভ, যা ভবিষ্যতে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের জন্য ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd