• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কামুদপুর মাঠে ক্যাশ মানি টি-১০ ক্রিকেটের জমকালো উদ্বোধন: প্রথম দিনেই মাঠে নামছে খাজা উসমান ও উদয়ন সংঘ

আহমেদ নাজিম / ৩৬৩ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

782

কমলগঞ্জে ৩২ দলের অংশগ্রহণে ‘ক্যাশ মানি টি-১০ ক্রিকেট’ শুরু: উদ্বোধনী দিনে লড়ছে ৬ দল

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫
মৌলভীবাজারের কমলগঞ্জে জেন-জি ক্রিকেটার্স অব কমলগঞ্জ-এর ব্যবস্থাপনায় ও আয়োজনে শুরু হয়েছে মাঠ কাঁপানো ‘ক্যাশ মানি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। আজ সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় কামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উন্মোচিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবারের আসরে মোট ৩২টি শক্তিশালী ক্রিকেট দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম দিনেই মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাজা উসমান ক্রিকেট একাদশ এবং উদয়ন ক্রীড়া সংঘ-১।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মো. মামুনুর রশিদ মামুন। কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব সৈয়দ জামাল হোসেন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। আলীনগর ইউনিয়ন ক্রিকেটার্সের উপদেষ্টা জনাব মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জালাল আহমেদ আবেদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জিল্লুর রহমান, কমলগঞ্জ কোয়াব-এর সভাপতি জনাব মাহমুদ আলী, বিশিষ্ট সমাজসেবক জনাব সিরাজ হোসেন এবং জনাব কামরুল ইসলাম।
টুর্নামেন্টটিকে সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আয়োজক সংগঠন ‘জেন-জি ক্রিকেটার্স’-এর তরুণ সদস্যরা। আয়োজক কমিটিতে সক্রিয় ভূমিকায় রয়েছেন শাকিল আহমেদ, লাকিব শাহরিয়ার জিসান, সায়েদুল ইসলাম, রাহি, মহসিন, সাইমু, ইমু প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, ক্রিকেটের এই ছোট ফরম্যাট তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ৩২টি দলের এই বিশাল অংশগ্রহণই প্রমাণ করে কমলগঞ্জে ক্রিকেটের জোয়ার বইছে। আয়োজক ‘জেন-জি ক্রিকেটার্স’ এর এই সাহসী উদ্যোগ স্থানীয় নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টানটান উত্তেজনার এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে সকাল থেকেই কামুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমিয়েছেন শত শত ক্রীড়ামোদী দর্শক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd