• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া

আহমেদ নাজিম / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

247

সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া

​টানা বর্ষণে আলীনগর ইউনিয়নের গকুলনগরের ৬নং ওয়ার্ডের প্রধান সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়েছিল। কাদা আর বড় বড় গর্তের কারণে সাধারণ মানুষের যাতায়াত যখন চরম দুর্ভোগে পরিণত হয়, তখন জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার পরিচিত মুখ ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তাজুদুল ইসলাম পুতুল মিয়া।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। জনগণের এই চরম ভোগান্তি দেখে কোনো সরকারি বরাদ্দের আশা না করে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নেন তিনি।

​আজ (মঙ্গলবার) সকাল থেকে এলাকার সর্বস্তরের মায়-মুরব্বি এবং একঝাঁক প্রাণবন্ত তরুণদের সাথে নিয়ে পুতুল মিয়া নিজে মাঠে নেমে কাদার মধ্যে দাঁড়িয়ে রাস্তা সংস্কারের কাজ তদারকি ও অংশগ্রহণ করেন।

এলাকার সাধারণ মানুষের বক্তব্য:

“যিনি মেম্বার না হয়েও জনগণের দুর্ভোগে নিজের পকেটের টাকা খরচ করে কাদার মধ্যে নেমে কাজ করতে পারেন, তিনিই তো আমাদের গকুলনগরের যোগ্য অভিভাবক হওয়ার দাবিদার। বিপদে-আপদে সবসময় এমন একজন জনবান্ধব, কর্মঠ ও নিঃস্বার্থ মানুষকে আমরা মেম্বার হিসেবে ৬নং ওয়ার্ডের সেবায় দেখতে চাই।”

​রাস্তা সংস্কারের এই মহতী উদ্যোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো গকুলনগর এলাকায় তাজুদুল ইসলাম পুতুল ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর মতে, আসন্ন নির্বাচনে এমন একজন কর্মঠ ও জনদরদী নেতৃত্বই ৬নং ওয়ার্ডের উন্নয়ন নিশ্চিত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd