• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ

আহমেদ নাজিম / ২০১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

248

কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ

মৌলভীবাজারের কমলগঞ্জে অনলাইন ও অফলাইনভিত্তিক নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য সরবরাহের উদ্যোগ হিসেবে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে ‘হালাল ডেইলি শপ’। ভানুগাছ বাজারকে কেন্দ্র করে পরিচালিত প্রতিষ্ঠানটি হালাল মুদি পণ্য, মাছ, ফলমূল, সবজি, শুটকি,গোশত,সুন্নাহ পণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, তারা মানসম্মত ও হালাল পণ্য সরবরাহের পাশাপাশি গ্রাহকের দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অনলাইন অর্ডারের সুবিধা থাকায় অনেক ব্যস্ত পরিবার ঘরে বসেই প্রয়োজনীয় বাজার করার সুযোগ পাচ্ছেন বাজার মূল্যেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময়ে কমলগঞ্জে নিরাপদ খাদ্য ও হালাল পণ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে হালাল ডেইলি শপের নামও অনেকের মুখে মুখে শোনা যাচ্ছে। বিশেষ করে যারা বাজারে যাওয়ার সময় পান না বা ঘরে পণ্য পৌঁছে দেয়ার সুবিধা চান, তাদের মধ্যে প্রতিষ্ঠানটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন মিয়া বলেন,: আমি দেশের বাইরে থাকি, তাই পরিবারের বাজার নিয়ে সবসময় চিন্তা থাকে। হালাল ডেইলি শপের মাধ্যমে অনেক সময় ঘরে বসেই পরিবারের জন্য পণ্য অর্ডার করতে পেরেছি। এটা আমার কাছে বড় সুবিধা।

অনেকেই মনে করেন, কমলগঞ্জের মতো এলাকায় আধুনিক ই-কমার্স সুবিধা ও স্থানীয় বাজার ব্যবস্থার সমন্বয় এখনও সীমিত। সেই জায়গায় হালাল ডেইলি শপ একটি নতুন ধরনের সেবা নিয়ে এসেছে, যা স্থানীয় ক্রেতাদের জন্য সুবিধাজনক হতে পারে।

বর্তমানে তাদের পণ্যের তালিকায় মাছ, ফল, সবজি, মুদি পণ্য,শুটকি,গোশত, ওষুধ, সুন্নাহ সামগ্রী এবং বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। �

প্রতিষ্ঠানটির পরিচালক তারেকুল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, কমলগঞ্জ অঞ্চলের মানুষের জন্য সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। গ্রাহকদের সময় বাঁচানো এবং মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে একটি বিশ্বস্ত সেবার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে তারা।

স্থানীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি পণ্যের পরিধি ও সেবার মান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। নিরাপদ খাদ্য, হালাল পণ্য এবং গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd