• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

​এআই প্রযুক্তিতে ছবি বানিয়ে ব্ল্যাকমেইল: কমলগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর বিষপান, মৃত্যু

আহমেদ নাজিম / ৩৪৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

419

কমলগঞ্জে বখাটের ব্ল্যাকমেইলে স্কুলছাত্রীর আত্মহনন, এলাকায় তীব্র ক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বখাটের দীর্ঘদিনের হুমকি, মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে মীম আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মীম আক্তার উপজেলার আদমপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং কাটাবিল গ্রামের মনির মিয়ার মেয়ে।

​এই নির্মম ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাবিল গ্রামের আব্দুর রহমান পচনের ছেলে সানোয়ার মিয়া দীর্ঘদিন ধরে মীমকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় অশ্লীল ইঙ্গিত, কটূক্তি ও আপত্তিকর আচরণের মাধ্যমে তাকে চরম মানসিক চাপে রাখত সে। শুধু তাই নয়, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি এবং তা সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মীমকে নিয়মিত ব্ল্যাকমেইল ও হুমকি দেওয়া হতো।

​নিহতের স্বজনরা অভিযোগ করেন, সানোয়ারের পরিবারকে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টো তারা হুমকি-ধমকি দেয়। একপর্যায়ে মীমকে জোরপূর্বক বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্কে নিয়ে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে নতুন করে ব্ল্যাকমেইল শুরু করে ওই বখাটে। এই চরম মানসিক নির্যাতন ও সামাজিক অপমানের গ্লানি সহ্য করতে না পেরে গত সপ্তাহে নিজ বাড়িতে বিষপান করে মীম। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে।

​নিহত স্কুলছাত্রীর চাচা ও মামলার বাদী মো. আরিফ মিয়া বলেন, ‘সানোয়ারের পরিবারকে বারবার জানিয়েও আমরা বিচার পাইনি। উল্টো তারা ভয়ভীতি দেখিয়েছে। মৃত্যুর আগে মীম নিজে সানোয়ারের ব্ল্যাকমেইল ও আত্মহত্যার প্ররোচনার কথা বলে গেছে। আমরা এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সানোয়ার মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার বড় ভাই আনোয়ার হোসেন দাবি করেন, ‘আমরা এই বিষয়ে কিছুই জানি না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়ের পরিবার আমার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

​এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মূল অভিযুক্তসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd