• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

​ওমানে ‘সিলেট কমিউনিটি’র যুগ্ম আহ্বায়ক হলেন শাহ পরানের আহমেদ বশির

আহমেদ নাজিম / ১৫৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

308

ওমানে ‘সিলেট কমিউনিটি’র যুগ্ম আহ্বায়ক মনোনীত হলেন সিলেটের আহমেদ বশির

ওমানে বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘সিলেট কমিউনিটি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ বশির। প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় করা এবং তাদের কল্যাণার্থে কাজ করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

​আহমেদ বশির সিলেট সদর উপজেলার শাহ পরান থানার অন্তর্গত ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

​কমিউনিটির নেতৃবৃন্দ জানান, ওমানে অবস্থানরত সিলেট অঞ্চলের প্রবাসীদের অধিকার রক্ষা, আপদ-বিপদে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘সিলেট কমিউনিটি’ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আহমেদ বশিরের মতো একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে যুগ্ম আহ্বায়ক পদে পেয়ে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

​এদিকে ওমানের এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় আহমেদ বশিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা প্রবাসে তার এই নতুন পথচলার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

​এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আহমেদ বশির বলেন, “প্রবাসী ভাইদের কল্যাণে কাজ করার এই সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে এই দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওমানে অবস্থানরত সকল সিলেটবাসীর ঐক্য ও স্বার্থ রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd