

মৌলভীবাজার জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যাসমূহ গুরুত্বের সাথে শোনা হয় এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামী মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে গত এপ্রিল/২০২৬ মাসের কর্মদক্ষতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়
|
ক্যাটাগরি |
নির্বাচিত অফিসার |
কর্মস্থল |
|---|---|---|
|
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (OC) |
জনাব মনিরুজ্জামান খান |
বড়লেখা থানা |
|
শ্রেষ্ঠ এসআই (SI) |
জয়ন্ত সরকার |
সদর মডেল থানা |
|
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার (TSI) |
মোতালেব মিয়া |
সদর ট্রাফিক |
|
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী |
এএসআই মোঃ জাহিদুল ইসলাম |

তদন্ত ও অভিযানে বিশেষ সাফল্যের জন্য জেলা গোয়েন্দা শাখার (DB) এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম-কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তার নেতৃত্বে:
এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার দাপ্তরিক কাজ অত্যন্ত সততা ও দক্ষতার সাথে সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদ-কেও পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন পুরস্কৃতদের অভিনন্দন জানান এবং জননিরাপত্তা রক্ষায় জেলার সকল পুলিশ সদস্যকে আরও জনবান্ধব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।