• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

সাংবাদিক আহমেদ নাজিমের ভাতিজার বাজিমাত: বায়োলজি অলিম্পিয়াডে দেশসেরাদের কাতারে আসাস

আহমেদ নাজিম / ৩৯৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

505

বায়োলজি অলিম্পিয়াডে সাংবাদিক আহমেদ নাজিমের ভাতিজার বাজিমাত: দেশসেরাদের কাতারে আসাস

​মৌলভীবাজারের মেধাবী ছাত্র আসাস জাহিন জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে জেলাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (BDBO) ২০২৬-এর আঞ্চলিক উৎসবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জুনিয়র ক্যাটাগরিতে সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে সে।

১১ এপ্রিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসাস জাহিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে মৌলভীবাজারের বিশিষ্ট সাংবাদিক ও নিউজ স্পট মৌলভীবাজার-এর সম্পাদক আহমেদ নাজিমের মেজো ভাই জহির মাহমুদের সুযোগ্য পুত্র।

​সিলেট অঞ্চলের শত শত মেধাবী শিক্ষার্থীদের পেছনে ফেলে আসাস তার এই অবস্থান নিশ্চিত করে। এই সাফল্যের মাধ্যমে সে আগামীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

​ভাতিজার এই অনন্য সাফল্যে সাংবাদিক আহমেদ নাজিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আসাস ছোটবেলা থেকেই মেধাবী ও কৌতূহলী। তার এই অর্জন আমাদের পুরো পরিবারের জন্য এক বড় আনন্দের সংবাদ। সে যেন ভবিষ্যতে বিজ্ঞানের আঙিনায় আরও বড় সাফল্য বয়ে আনতে পারে, সেজন্য সবার দোয়া চাই।

​সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে আসাস জাহিন এখন থেকেই জাতীয় পর্যায়ের চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক এবং সহপাঠীদের মাঝেও খুশির আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd