• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

​শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

আহমেদ নাজিম / ১৪০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

297

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলোচিত কিশোর জুনায়েদ (১৫) হত্যা মামলায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশ জানায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ ভুনবীর ইউনিয়নের ভুনবীর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সাকিন আলিসারকুল নিবাসী মোঃ ছুরুত আলী ওরফে ছুরুকের ছেলে মোঃ মারুফ (২৪) ও সাকিন বাদে আলীশা নিবাসী তোরাব মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৭)।

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, জুনায়েদ হত্যার ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছা-র অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৪, তারিখ ৩১/০৩/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd