• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের ৩য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন কমলগঞ্জে ‘পতনউষার আলোর পথ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মাদরাসায় ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদ: শাহ মোজাহিদ আলী আজমীর উদ্বেগ প্রকাশ ​বন বিভাগের হাতে কমলা বাগান ধ্বংস: সরেজমিনে তদন্তে যুগ্মসচিব আশরাফুর রহমান কমলগঞ্জে সরকারি জমিতে তৈরি বাগানে বন বিভাগের থাবা: ধ্বংস হলো রাষ্ট্রের পরিবেশগত সম্পদ মতপার্থক্য ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ‘দৈনিক স্বাধীনতার চেতনা’র বর্ষপূর্তি উদযাপন দলীয় শৃঙ্খলা রক্ষায় আলীনগরে ১নং ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ ফাউন্ডেশনের ২য় ধাপের বৃক্ষরোপণ সম্পন্ন লন্ডনে ‘আদমপুর ইউনাইটেড কলেজ’ বাস্তবায়ন সভা ও নবনির্বাচিত কাউন্সিলর বুলবুল আহমেদ-কে বর্ণাঢ্য সংবর্ধনা ​কমলগঞ্জে বন বিভাগের বড় অভিযান: ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার, কেটে দেওয়া হলো কৃত্রিম বাঁধ

নিরাপদ নয় ঈদের কেনাকাটার পথও! নরসিংদীতে নারী গণধর্ষণের ঘটনায় তোলপাড়

আহমেদ নাজিম / ৩৫৬ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

460

নরসিংদীর মাধবদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে

 

একই এলাকায় কিশোরী আমেনাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ দিন পার হতে না হতেই বৃহস্পতিবার (৫ মার্চ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের পর ধর্ষণের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চার সন্তানের ওই জননী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে হৃদয় নামের একজন তার গতিরোধ করেন। এ সময় হৃদয় ভয়ভীতি দেখিয়ে তাকে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও তিনজন উপস্থিত ছিল। ঘটনাস্থলে নিয়ে আসার পর জোরপূর্বক ওই নারীকে বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানান। নির্যাতিতা শুক্রবার (৬ মার্চ) সকালে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে সন্ধ্যায় হৃদয় নামে এক ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd