
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নের চিৎলীয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (আমতলা) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মাসুক মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তুহিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সালাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আশরাফ উদ্দিন ও মোঃ শাকিল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুক মিয়া বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের এই রমজানের অঙ্গীকার।”

অনুষ্ঠানে আলীনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।
