নিজস্ব প্রতিবেদক | অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
ঢাকা: পুলিশের শূন্যপদ পূরণে দ্রুতই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নিয়োগ, বদলি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের এসপি ও ওসি বদলির ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে যে বদলি করা হয়েছিল, তা সঠিক ছিল না। এখন থেকে যোগ্য ব্যক্তিদেরই উপযুক্ত স্থানে পদায়ন করা হবে।”
তিনি আরও জানান:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো ভেরিফিকেশন করা হবে।
”যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছেন, তাদের লাইসেন্স বাতিল এবং অস্ত্র বাজেয়াপ্ত করা হবে।”
৫ আগস্টের পর ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন একটি কমিশন গঠন করার ঘোষণাও দেন তিনি।
’মব কালচার’ বা গণপিটুনি প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন:
পাসপোর্ট অফিস এবং ভূমি সেবায় জনভোগান্তি কমাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি সহায়তাকারী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর ফলে সেবার মান বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।