নিজস্ব প্রতিবেদক
কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘আলোচনার আড্ডায়’ ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। তরুণ প্রজন্মকে শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে এই আলোচনার আড্ডাটি প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি ভাষা দিবসের ঐতিহাসিক পটভূমি এবং বর্তমান সময়ে গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা দেব, শম্পা রাণী চন্দ, তারিন সুলতানা, অসীম দেবনাথ, নিপুণ শর্মা, সনজু নাইডু ও মুনিয়া মুন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকলেই ভাষার চেতনাকে ধারণ করে সমাজ ও দেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।