• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি; শোকের ছায়া

আহমেদ নাজিম / ৬৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

824

না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি; শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৫
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত থাকা ডা. আহাদ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে।
যেভাবে আক্রান্ত হয়েছিলেন হাদি
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে এক নৃশংস হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি যখন রিকশায় করে যাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে।
চিকিৎসার পরিক্রমা
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সিদ্ধান্ত ও চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ তিনি হার মানলেন।
গাজীপুরে মর্মান্তিক ঘটনা: স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে এক ভয়াবহ পারিবারিক কলহের জেরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যমতে, পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। এই ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd