• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

সাংস্কৃতিক আয়োজনে কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে বিজয় দিবস পালন

আহমেদ নাজিম / ৬৮৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

898

কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ নাজিম আহমেদ
নিউজ স্পট

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে একাডেমির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে ললিতকলা একাডেমির অতিরিক্ত পরিচালক প্রভাস সিংহার সভাপতিত্বে এবং সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন। এছাড়াও একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলে উপস্থিত অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও ঐতিহ্যবাহী নৃত্যের পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।

অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd