• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

শমসেরনগরে তুলে নিয়ে তরুণীকে রাতভর ধর্ষণ: কমলগঞ্জে গ্রেপ্তার ২, হাসপাতালে ভুক্তভোগী

আহমেদ নাজিম / ৩৮৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

483

কমলগঞ্জে তরুণীকে অপহরণ করে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

​মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণ করে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জের শমসেরনগর রেলস্টেশন এলাকা থেকে ওই তরুণীকে পাঁচজন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। এ সময় ভুক্তভোগীর শাশুড়ি বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে তরুণীকে শমসেরনগর ইউনিয়নের দৌলতপুর মোকামবাজার রেলক্রসিংয়ের কাছের একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখা হয়। এজাহার অনুযায়ী, ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত সেখানে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়।

​ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মূলতঃ কুলাউড়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শমসেরনগর এলাকায় বসবাস করছেন।

​এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন শমসেরনগর ইউনিয়নের মরাজানের পাড় এলাকার বদরুল ইসলাম (৪০) ও দৌলতপুর এলাকার আব্দুল কাদির শেখ (৫৮)। এ ছাড়া এতে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

​কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd