• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সামান্য জমি নিয়ে বিরোধ: জাহাঙ্গীর মিয়াকে কুপিয়ে হত্যা, আইসিইউতে জসিম উদ্দিন চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২

সামান্য জমি নিয়ে বিরোধ: জাহাঙ্গীর মিয়াকে কুপিয়ে হত্যা, আইসিইউতে জসিম উদ্দিন

আহমেদ নাজিম / ৭১ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

91

জমি সংক্রান্ত বিরোধের জের: জাহাঙ্গীর মিয়াকে কুপিয়ে হত্যা, আরেকজন আইসিইউতে

​

সামান্য জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাজী মিয়ার (৩৫) নামের এক তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা। একই ঘটনায় গুরুতর আহত হয়ে জসিম উদ্দিন নামের আরেকজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

​নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার বড়গাছ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

​স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে প্রতিপক্ষ ও সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হামলায় জসিম উদ্দিন মারাত্মকভাবে আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় বড়গাছ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা এ হীন ও নৃশংস হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জাহাঙ্গীর মিয়ার হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে সনাক্ত ও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয়রা বলেন, “আল্লাহ ভাই জাহাঙ্গীর মিয়াকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ও ধৈর্য ধারণ করার তৌফিক দিন।”

​এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়ো থাকা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd