
সামান্য জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাহাজী মিয়ার (৩৫) নামের এক তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসীরা। একই ঘটনায় গুরুতর আহত হয়ে জসিম উদ্দিন নামের আরেকজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার বড়গাছ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে প্রতিপক্ষ ও সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে জাহাঙ্গীর মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হামলায় জসিম উদ্দিন মারাত্মকভাবে আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বড়গাছ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা এ হীন ও নৃশংস হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জাহাঙ্গীর মিয়ার হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে সনাক্ত ও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয়রা বলেন, "আল্লাহ ভাই জাহাঙ্গীর মিয়াকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার ও ধৈর্য ধারণ করার তৌফিক দিন।"
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়ো থাকা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।