• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

​কমলগঞ্জ সীমান্তে শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করল বিএসএফ

আহমেদ নাজিম / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

347

শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করল বিএসএফ, এলাকায় চাঞ্চল্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে অবৈধভাবে তাদের পুশইন করা হয়। ভুক্তভোগী নারীরা সবাই বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।
​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত দিয়ে এক শিশু ও ৬ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভুক্তভোগী নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
​স্থানীয় বাসিন্দা জহির আহমেদ বলেন,
​”আমি নিজে তাদের সীমান্ত পার হতে দেখে আটকে রাখি এবং সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানাকে জানাই। কিন্তু থানা থেকে আমাদের বলা হয়, কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।”
​আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি তিনি বিস্তারিত জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন,
​”ভোরে এক শিশুসহ ৭ নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পাই। তবে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নেওয়ার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পরে পুলিশের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর সন্ধান পাওয়া যায়নি।”
​এদিকে, সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক এই পুশইনের চাঞ্চল্যকর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd