• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে দিনে-দুপুরে তালা ভেঙে মেয়ের বিয়ের জমানো পৌনে ৫ লাখ টাকা চুরি, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ​

আহমেদ নাজিম / ১৩২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

193

কমলগঞ্জে দিনে-দুপুরে তালা ভেঙে মেয়ের বিয়ের জমানো পৌনে ৫ লাখ টাকা চুরি, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন

​

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিনে-দুপুরে একটি বসতঘরের তালা ভেঙে নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার ‘তায়েফ মঞ্জিল’ সংলগ্ন একটি বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

​এ ঘটনায় বাড়ির সিসিটিভি ক্যামেরায় এক যুবকের সন্দেহজনক চলাফেরার চিত্র ধরা পড়েছে।

​ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ঘরের বাসিন্দারা সবাই বাইরে ছিলেন। ফাঁকা বাসার এই সুযোগে অজ্ঞাত এক চোর ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা শোকেসের ড্রয়ার ভেঙে রক্ষিত নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে অনায়াসে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বাসায় ফিরে ঘরের তালা ভাঙা এবং টাকা চুরির বিষয়টি টের পান।

​এদিকে, চুরির পর বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে এক যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। ফুটেজে দেখা গেছে, ঘটনার পরপরই হাতে একটি ব্যাগ নিয়ে এক যুবক তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। স্থানীয়দের ধারণা, সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ওই যুবকই চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত।

​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী পরিবার জানায়, মেয়ের বিয়ের খরচের জন্য অনেক কষ্ট করে দীর্ঘদিন ধরে এই অর্থ জমাচ্ছিলেন তারা। মুহূর্তের মধ্যে জীবনের সব সঞ্চয় হারিয়ে এখন তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।

​দিনে-দুপুরে এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd