• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর: মেলেনি পূর্ণ ক্ষতিপূরণ, রয়ে গেছে প্রকৃতি ও মানুষের দীর্ঘশ্বাস ​দ্বীনি শিক্ষায় বিশেষ অবদান: কমলগঞ্জে শাহ আজম (রহ.) মাদ্রাসায় মোশাররফ ও সেলিম আহমেদকে সংবর্ধনা প্রদান ​ব্রেন টিউমারে আক্রান্ত দিলারার চিকিৎসায় বড় অঙ্কের আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাহেল চৌধুরী ​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

​জালালীয়া-নছরতপুর সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া, পাকাকরণের দাবি

আহমেদ নাজিম / ৫৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

78

জালালীয়া-নছরতপুর গ্রামীন সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া


মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাথে সংযুক্ত ৬নং ওয়ার্ডের জালালীয়া থেকে নছরতপুর গ্রামের প্রধান সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। স্থানীয় মেম্বার পদপ্রার্থী তাজুদুল ইসলাম পুতুল মিয়ার অর্থায়নে এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।


​স্থানীয় সূত্রে জানা গেছে, নছরতপুর গ্রামের এই সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার প্রায় চার থেকে পাঁচ শতাধিক মানুষ চলাচল করেন। সড়কটি কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাথে যুক্ত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। এছাড়া এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন সাধারণ পথচারীদের পাশাপাশি কোমলমতি ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে।


​বিগত কিছুদিন ধরে ভারী বর্ষণ এবং নিয়মিত যানবাহন চলাচলের কারণে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীরা। জনগণের এই দুর্ভোগ লাঘব করতে মেম্বার পদপ্রার্থী তাজুদুল ইসলাম পুতুল মিয়া নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন।


​রাস্তাটি সাময়িকভাবে সংস্কার করা হলেও স্থায়ী সমাধানের জন্য এটি দ্রুত পাকাকরণ (পাকা রাস্তা) করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।
​সংস্কার কাজ শেষে মেম্বার পদপ্রার্থী তাজুদুল ইসলাম পুতুল মিয়া নিজের এলাকার মানুষের কল্যাণে এবং ভালো কাজে শরিক হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন,


​”ভবিষ্যতেও যেন আমি সবসময় আপনাদের পাশে থেকে এভাবে ভালো কাজে অংশ নিতে পারি, সেজন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। পাশাপাশি আজ যারা নিজেদের কষ্ট, শ্রম ও মূল্যবান সময় দিয়ে এই কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।


​এ সময় স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং সড়কটি দ্রুত টেকসইভাবে পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd