• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান

আহমেদ নাজিম / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

224

গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান


​টানা বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলের কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে গকুলনগরের ৬নং ওয়ার্ডে রাস্তা ও কালভার্ট সংস্কারের কাজ অব্যাহত রেখেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী ও সমাজসেবক তাজুদুল ইসলাম পুতুল মিয়া। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও স্থানীয়দের সহযোগিতায় আজ এই সংস্কার কাজ পরিচালনা করা হয়।


​স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারী গাড়ি চলাচলের ফলে ৬নং ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা তৈরি হয়েছিল, যা সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
​আজ (বৃহস্পতিবার) বিশেষ উদ্যোগ নিয়ে মথুরাপুর এলাকার হারুন মিয়ার বাড়ির সামনে অবস্থিত কালভার্টের দুই পাশের বিপজ্জনক ও ভাঙা অংশ ইটের গুড়া ও মাটি দিয়ে ভরাট করা হয়। এর ফলে কালভার্টটি পুনরায় গাড়ি চলাচলের উপযোগী হয়ে উঠেছে।

 

একই সাথে, গকুলনগরের আলিক মিয়া ও বশির মিয়ার বাড়ির সামনের রাস্তায় বড় বড় গর্ত ও কাদা দূর করতে ইটের গুড়া (গুটলা) ফেলে যাতায়াত ব্যবস্থা সচল করা হয়।


​তাজুদুল ইসলাম পুতুল মিয়া জানান:
“৬নং ওয়ার্ডের ছোট-বড় যারা এই সংস্কার কাজে শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি আগামীতে এগিয়ে যেতে চাই। এলাকার মানুষের যেকোনো বিপদে-আপদে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।”
​এলাকাবাসী জানান, কোনো সরকারি বরাদ্দের আশা না করে একের পর এক জনগুরুত্বপূর্ণ রাস্তা ও কালভার্ট সংস্কারে পুতুল মিয়ার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিপদে-আপদে সবসময় এমন একজন কর্মঠ ও নিঃস্বার্থ মানুষকেই তারা ৬নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে দেখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd