• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

আহমেদ নাজিম / ৩২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

51

শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘরে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত নগদ অর্থ এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া বি-চক এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—জামাল মিয়া (২৭), মোশারফ হোসেন (২৬), রনি মিয়া (২৪), শুভ মিয়া (২৭) এবং আল-আমিন (৩০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকরিয়া বি-চক এলাকার বাসিন্দা মো. আল আমিনের বসতঘরে চুরির সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরিকৃত নগদ ৫ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

​শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, এ ঘটনায় দণ্ডবিধির (পেনাল কোড) ৪৫৭/৩৮০/৪১১ ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ০৬/০৬/২০২৬)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ আরও জানায়, চুরির সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd