• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গকুলনগরে মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়ার উদ্যোগে বেহাল রাস্তা ও কালভার্ট সংস্কার কাজ চলমান বিশ্বকাপের আগে গর্জে উঠল স্কালোনির দল, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা বেওয়ারিশ’ বলেই কি শেষ যাত্রা ময়লার গাড়িতে? মৌলভীবাজারে এক নির্মম বাস্তবতার গল্প সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী পুতুল মিয়া কমলগঞ্জে নিরাপদ পণ্য ও প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে হালাল ডেইলি শপ ​কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা’ উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ​শ্রীমঙ্গলে বসতঘরে চুরি: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ কমলগঞ্জে ছাত্রশিবিরের জ্যৈষ্ঠ মাসিক ফলচক্র ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় নৃশংস হামলা: প্রথমে দোকানে ও পরে হাসপাতালের ভেতরে ঢুকে দুই ভাইকে কোপানোর অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর অকাল মৃত্যু

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা রিপন বকস গ্রেফতার; তিনি একটি আলোচিত হত্যা মামলারও প্রধান আসামি

আহমেদ নাজিম / ৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

96

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা রিপন বকস গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন বকসকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত রিপন বকস কমলাকলস গ্রামের মো. ফিরুজ বখসের ছেলে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী সাথী আক্তার বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন (এফআইআর নং- ৩৪, তারিখ: ২৮/১০/২০২৪ইং; জিআর মামলা নং-৩৪/৩২৪)। রিপন বকস এই মামলার ২১ নম্বর এজাহারভুক্ত আসামি।

এলাকায় আতঙ্ক ও জমি দখলের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন রিপন বকস ও তার সহযোগীরা। সম্প্রতি হাইল হাওর এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের মালিকানাধীন জমিতে হামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান রিপন ও তার ভাইয়েরা।

​অথচ মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে ওই ভূমির বৈধ মালিকানা মরহুম লুৎফুর রহমানের পরিবারের পক্ষেই নিশ্চিত করা হয়েছিল। এছাড়া মৌলভীবাজার সদর আদালত কর্তৃক নালিশী ভূমির বিষয়ে প্রথমে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে ভূমির শান্তিপূর্ণ দখল ও স্বত্ব সংরক্ষণের লক্ষ্যে স্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ও ডিক্রি প্রদান করা হয়। আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করেই মরহুম লুৎফুর রহমানের পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করা হতো বলে রিপন বকস ও তার ভাইদের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে।

রয়েছে হত্যা মামলাও

অনুসন্ধানে প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, গ্রেফতারকৃত রিপন বকসের বিরুদ্ধে কেবল জমি দখল বা রাজনৈতিক সহিংসতাই নয়, বরং গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। তিনি বিগত ২০২২ সালে দায়েরকৃত এলাকার একটি আলোচিত হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান আসামি।

​মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd