• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা ​হামহাম ঝরনার সিতাপে অজ্ঞাত লাশ: নেপথ্যে পাহাড়ি ঢল নাকি অন্য কিছু? কমলগঞ্জে ইউপি সদস্যের ভাতা স্থগিত: চেয়ারম্যানকে হেয় করতে স্বামীর অপপ্রচারের অভিযোগ চা শ্রমিকনেত্রী গীতা কানু গ্রেপ্তার, বাগানে বাগানে থমথমে অবস্থা ​মৌলভীবাজারে যৌন হয়রানি থেকে বাঁচতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত শমশেরনগরে গ্যাস সংকটে চালকদের চরম ভোগান্তি: সড়ক অবরোধের পর বিকেল ৫টায় সরবরাহ স্বাভাবিক ​স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি: আজই চূড়ান্ত ভোটার তালিকা

​কমলগঞ্জে অসহায় নারীকে ঢেউটিন দিল আলীনগর ৬নং ওয়ার্ড প্রবাসী ঐক্য পরিষদ

আহমেদ নাজিম / ১০১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

143

গকুলনগরে দরিদ্র মহিলাকে ঢেউটিন দিয়ে সহায়তা করল প্রবাসী ঐক্য পরিষদ ৬নং ওয়ার্ড

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে এক অসহায় ও দরিদ্র মহিলার ঘরের জন্য ঢেউটিন প্রদান করেছে ৬নং ওয়ার্ড প্রবাসী ঐক্য পরিষদ। সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে ওই পরিবারের ঘর মেরামতের জন্য সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

​সম্প্রতি গকুলনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ঢেউটিন হস্তান্তর করা হয়। এ সময় এলাকার স্থানীয় মায়-মুরুব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​প্রবাসী ঐক্য পরিষদের দায়িত্বশীলরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য নিয়েই এই সংগঠনের পথচলা। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের দুঃখ-কষ্টে অংশীদার হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের আগামী দিনের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক তাজুদুল ইসলাম পুতুল। তিনি প্রবাসী ঐক্য পরিষদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নেও অনন্য ভূমিকা রাখছেন।” সেই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও অন্য প্রবাসীদেরও এভাবে নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুরব্বিরা উপস্থিত থেকে সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসীদের জন্য দোয়া করেন।

​পরিশেষে, প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম ও মানবিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd