মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ‘বাজার টিলা’ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. বীরেন বুনার্জি (৪৩)
২. সুভদ্রা বুনার্জি (৪০)
তারা উভয়েই মিরতিংগা চা বাগান এলাকার স্থায়ী বাসিন্দা এবং সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই দম্পতির বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে তাদের ঘর থেকে:
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বে ১টি এবং তার স্ত্রী সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।