• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চেকপোস্ট ও টহল ফাঁকি দিয়ে রাতে সাবাড় ১৪ গাছ, নেপথ্যে কারা? ​জুয়েল আহমদ জুলি ছাত্রলীগের কর্মী নন, ছাত্রদলের স্বপদেই বহাল: মৌলভীবাজার জেলা ছাত্রদল স্মার্টফোন আসক্তি দূর করে ক্রীড়ামুখী প্রজন্ম গড়ার প্রত্যয়ে আসছে ‘কমলগঞ্জ ইনডোর স্টেডিয়াম ​আলীনগর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আবুল হোসেনের প্রশংসনীয় উদ্যোগ, নিজস্ব তহবিলে সড়ক মেরামত মৌলভীবাজারে কালের কণ্ঠের সাংবাদিক সালাউদ্দিন শুভর চরিত্রহননে এআই-এর অপব্যবহার, তীব্র প্রতিবাদ ​ক্লাসে শিক্ষিকার ঘুম, কমলগঞ্জে বিদ্যালয়জুড়ে অনিয়মের অভিযোগ কমলগঞ্জে মুজাহিদ মঞ্জিল থেকে ৫ বিষধর কোবরার বাচ্চা উদ্ধার কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সেনাসদস্য নিহত, সেনাকর্তাসহ আহত ২ শমশেরনগরে ভ্রাম্যমাণ আদালত: লাইসেন্সহীন রেস্টুরেন্ট ও আইসক্রিম ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা

কমলগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান ​৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি শুভ গ্রেফতার; নগদ টাকা জব্দ

আহমেদ নাজিম / ৩০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

386

কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি শুভ গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শুভ কান্তি দাস (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত শুভ কান্তি দাস শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাসের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে একটি আভিযানিক দল কমলগঞ্জের চৈত্রঘাট ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শুভ কান্তি দাসের বসতঘরে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোঁচে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ ইয়াবা কেনাবেচার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd